
ফয়সাল রাকিব,বরিশাল ॥
বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু স্মরণে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাব এই অনুষ্ঠান আয়োজন করে।
এসময় প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিল থেকে প্রয়াত তিন সদস্য ও সাবেক সভাপতি কাজী বাবুল, সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষার এবং সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এর আগে প্রেসক্লাবের হলরুমে সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও প্রয়াতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে শোক সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও মেহেরুননেছা বেগম, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, বর্তমান কমিটির সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক এম. মোফাজ্জেল, কল্যাণ তহবিলের সভাপতি কাজী আল মামুন, সাধারণ সম্পাদক কমল সেনগুপ্ত, সিনিয়র সদস্য কাজী মকবুল হোসেন, গোপাল সরকার, তপঙ্কর চক্রবর্তী, সৈয়দ দুলাল, এমএম আমজাদ হোসেন, নাসিমুল আলম, অনুপ তালুকদার, দেবাশিষ চক্রবর্তী, ক্লাবের কোষাধ্যক্ষ সুখেন্দ এদবর, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সিরাজুম মুনির টিটু এবং প্রয়াত নজরুল ইসলাম চুন্নুর ছেলে অয়ন।
বক্তারা বলেন, ‘নজরুল ইসলাম চুন্নু ছিলেন একজন নিরাহংকারী মানুষ। তিনি সবাইকে আকড়ে ধরে রাখতে চাইতেন। এই সমাজে তাঁর মত মানুষ বিরল। তাঁর মৃত্যুতে যে শুণ্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়।
এসময় সদ্য প্রয়াত নজরুল ইসলাম চুন্নু, আরিফিন তুষার এবং কাজী বাবুলসহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাজিদ হোসেন।