1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অর্জুনের সঙ্গে নিজেকে আরও বেশি তরুণী মনে হয়: মালাইকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

অর্জুনের সঙ্গে নিজেকে আরও বেশি তরুণী মনে হয়: মালাইকা

  • প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৪৩ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // আরবাজ খানের সঙ্গে মালাইকা অরোরার বিবাহবিচ্ছেদ হয়েছে সাত বছর আগে। তারপর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। দুজনের মধ্যে বয়সের পার্থক্য ১২ বছরের। তার উপর এক সন্তানের মা মালাইকা। তবে বয়সের পার্থক্য যাই থাকুক অর্জুনের সঙ্গে নিজেকে আরও বেশি তরুণী মনে হয় মালাইকার।

২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় মালাইকা অরোরার। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন সেই পরিস্থিতি বদলেছে। এখন আর কোনো লুকোচুরি নেই। নিজেদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমেও বেশ খোলামেলা অর্জুন-মালাইকা।

দুজনের বয়সের কারণে কখনো সমস্যা দেখা দেয় কিনা- এমন প্রশ্নের জবাবে মালাইকা বলেন, ‘অর্জুনের সঙ্গে নিজেকে আরও তরুণী মনে হয় আমার। যদিও ওর বয়স কম, তা সত্ত্বেও খুব কম মানুষই ওর মতো আমাকে বুঝতে পারে।’

অর্জুনের সঙ্গেই জীবন কাটাতে চান তিনি। এ কথা জানেন অর্জুনও। বিয়ে নিয়ে এই মুহূর্তে না ভাবলেও দুজনে একসঙ্গে থাকার পরিকল্পনা করে ফেলেছেন। আর এখন, একসঙ্গে ভালো থাকাতেই মন মালাইকার।

এতদিন প্রেম করলেও গাঁটছড়া বাঁধবেন কবে, তা নিয়ে মুখ খোলেননি কেউ। একাধিকবার এই প্রশ্নের মুখে পড়েছেন দুই তারকাই। তবে এবার এক অনুষ্ঠানে সেই প্রশ্নের উত্তরও দিলেন মালাইকা। অভিনেত্রী বলেন, ‘আমরা এখন প্রি-হানিমুন পর্যায়ে রয়েছি। প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা দুজনেই যথেষ্ট অভিজ্ঞ। দুজনে এটা নিয়ে সহমত যে, একে অপরের সঙ্গে জীবন কাটাতে চাই। বিয়ে নিয়ে আমরা নিজেদের মধ্যে মজা করলেও, তা নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনাও করেছি। তবে এখনই সবটা বলে দিতে চাই না আমরা।’

প্রসঙ্গত, সম্পর্কের প্রথম দিকে একাধিক বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদের। তবে পরিস্থিতি বদলেছে। এখন আর কোনো লুকোচুরি নেই। নিজেদের সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা অর্জুন ও মালাইকা। সূত্র: আনন্দবাজার পত্রিকা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews