1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: মির্জা ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: মির্জা ফখরুল

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ 0 বার সংবাদি দেখেছে
48

নিজস্ব প্রতিবেদক // গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন।

আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর উত্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের ফলে এটা হয়েছে। এটা একটা বিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্সের একটা অংশ। যখনই গণতন্ত্র চাপা থাকে, মানুষের কণ্ঠ রোধ করা হয়, তখন উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে থাকে—সেটাই এ দেশে ঘটেছে। আজকে জামায়াতের যেটুকু উত্থান হয়েছে, তা আওয়ামী লীগের কারণেই হয়েছে। তাদের দমন–পীড়নমূলক শাসন, বিরোধী দলকে কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়া, নির্বাচন করতে না দেওয়ার কারণে এটা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি অত্যন্ত কনফিডেন্ট, বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদের (জামায়াত) রিজেক্ট করেছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও জনকল্যাণমূলক রাজনীতির মধ্য দিয়ে তাদের অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।’ বিএনপির রাষ্ট্র সংস্কারের কথা, প্রতিশ্রুতি ও পয়েন্টগুলো জনগণ গ্রহণ করেছে বলে এই ‘ল্যান্ডস্লাইড ভিক্টোরি’ বলে তাঁর মত।

জাতীয় সরকার গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সব সময় আমাদের কমিটমেন্টে অটল থাকি। আমরা বলেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে যাঁরা বিএনপির সঙ্গে রাস্তায় যুগপৎ আন্দোলন করেছেন, যাঁদের সঙ্গে নিয়ে নির্বাচন করেছি, তাঁদের সঙ্গে নিয়ে আমরা ইনশা আল্লাহ সরকার গঠন করব।’ জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘জুলাই সনদের যেসব অংশে আমরা সই করেছি, এগুলো অগ্রাধিকার ভিত্তিতে করতে থাকব। আমাদের যে ৩১ দফা আছে, সেগুলো পর্যায়ক্রমে কার্যকর করব।’

রংপুর বিভাগে জামায়াতে ইসলামীর বেশি আসন পাওয়া প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘এটার বিভিন্ন কারণ আছে। বৃহত্তর দিনাজপুরে কিন্তু জামায়াত একটাও আসন পায়নি। বৃহত্তর দিনাজপুরে ৩টি জেলা, ১১টি আসন। সেই আসনগুলো বিএনপি পেয়েছে। আমরা আশাবাদী, আমরা যদি জনগণের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারি, রাজনৈতিক-সাংগঠনিকভাবে যদি কাজ করতে পারি, অবশ্যই এই প্রবণতাকে দূর করতে পারব।’

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহসভাপতি আবু তাহের, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews