1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লারকে দেখত চায় এলাকাবাসীর জ্বালানি সংকটে স্থবির মোংলা বন্দর বাংলা নববর্ষ আয়োজনে  মোল্লাহাটে প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের  গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতিমুলক সভা গৌরনদীতে অটোরিকশার গ্যারেজ থেকে মেকারের অর্ধগলিত লাশ উদ্ধার গৌরনদী চর সরিকল গ্রামে মজুদ করা জ্বালানি তেল জব্দ, জরিমানা যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে: ট্রাম্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩০২ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন, পড়াশোনা থেকে শুরু করে কেনাকাটা-দৈনন্দিন বিভিন্ন কাজে ৬ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডইউথ ব্যবহার করছে দেশের ১৩ কোটি ইন্টারনেট গ্রাহক। এরমধ্যে প্রায় তিন হাজার জিবিপিএস ব্যান্ডউইথের যোগান দেয় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। যার ব্যান্ডউইথের মূল্য সম্প্রতি ১০ শতাংশ কমিয়েছে সরকার।

এমন প্রেক্ষাপটে আজ থেকে ব্রডব্যান্ড গ্রাহকদের ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেয়ার ঘোষণা দিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক।

 

শনিবার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ইন্টারনেট সেবা নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এই কথা জানান।
 
ইমদাদুল হক বলেন, ‘একই টাকায় শিগগিরই সর্বনিম্ন ২০ এমবিপিএস গতির সেবা পাবেন ১ কোটি ৪০ লাখ ব্রডব্যান্ড গ্রাহক।’
 
এ সময় ব্যান্ডউইথ সঞ্চালন খরচ ৫ টাকায় নামিয়ে আনা এবং একটিভ শেয়ারিংয়ের সুযোগ দেয়ার দাবি জানান ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যান্ডউইথ সঞ্চালন খরচ কমানোর আশ্বাস দেন বেসরকারি ফাইবার প্রতিষ্ঠানের কর্মকর্তা।
 
 
সেমিনারে বাংলাদেশে ইন্টারনেট সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
 
তিনি জানান, বাংলাদেশে ইন্টারনেট সেবার মান পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তাই এই সেবার দাম আরও কমানো উচিত।
 
বাংলাদেশে আর কোনদিন ইন্টারনেট বন্ধ হবে না জানিয়ে তৈয়্যব জানান, ইন্টারনেট শাটডাউনের সব ফাঁকফোকর বন্ধ করে দেয়া হবে।
 
সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews