1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আত্মীয় অসুস্থ বলে বিকাশ-নগদে প্রতারণা, ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

আত্মীয় অসুস্থ বলে বিকাশ-নগদে প্রতারণা, ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ 0 বার সংবাদি দেখেছে
47

আত্মীয়-স্বজন অসুস্থ বলে নগদ, বিকাশ, রকেটে হাতিয়ে নেয়া ২১ লাখ ৩০ হাজার টাকাসহ প্রতারক চক্রের মূলহোতা স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর ছোট বনগ্রাম উত্তরপাড়ায় বসতবাড়ি থেকে প্রতারণা করে হাতিয়ে নেয়া এসব টাকাসহ তাদেরকে হাতেনাতে আটক করে সিআইডি।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়। আটকরা হলেন- রাজশাহীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত মহসীন আলীর ছেলে মোবারক হোসেন (৫৫) ও তার স্ত্রী সুলতানা খাতুন (৪৫)।


সিআইডি জানায়, ভিক্ষুকদেরকে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে তাদের সিমকার্ড সংগ্রহ করে প্রতারক চক্র খুলে দিতো হতো নগদ, বিকাশ, রকেট অ্যাকাউন্ট। এরপর ভিক্ষুকদেরকে ১০০ থেকে ২০০ টাকার বিনিময়ে পিনকোডসহ সিমকার্ড সংগ্রহ করত প্রতারকচক্র। এসব নাম্বার থেকে আত্মীয়-স্বজন অসুস্থ বলে চিকিৎসার নাম করে টার্গেট ব্যক্তিদের থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো তারা।

চাঁপাইনবাবগঞ্জ সিআইডির পরিদর্শক মো. রেজাউল করিম আরও জানান, গত ৩-৪ বছর ধরে তারা এমন প্রতারণা করে আসছিল। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় টাকা আত্মসাৎ সংক্রান্ত একটি মামলায় তদন্তে নামে সিআইডি। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মুঠোফোন ও আটটি সিমকার্ড জব্দ করা হয়েছে। আটককৃত স্বামী-স্ত্রীকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে এই চক্রের আরও তথ্য বেরিয়ে আসবে বলে জানায় সিআইডি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews