1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে বিএনপি নেতার নেতৃত্বে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষের গাছ কর্তন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
চিশতিয়া নিজামিয়া রিন্দা কওম দরবার শরীফে বৃহস্পতিবার বাৎসরিক ওরস মাহফিল অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নড়াইলের মুলিয়ায় গোপী বিশ্বাস’র এক পা-তেই জীবন সংসার প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

উজিরপুরে বিএনপি নেতার নেতৃত্বে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষের গাছ কর্তন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪১৭ 0 বার সংবাদি দেখেছে

 

নিউজ ডেস্ক।। উজিরপুর উপজেলার মুন্ডু পাশা গ্রামের মাহবুবুর রহমান মিয়ার পৈত্রিক ও ক্রয় সুত্রে ভোগ দখলিয় জমিতে অবৈধ অনুপ্রবেশ ও বিরোধের জেরে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও প্রতিকার পাওয়ার লক্ষ্যে গত ৪ এপ্রিল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। উক্ত মোকদ্দমায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা উজিরপুর থানার নিকট প্রেরণ করেন । থানা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক বিবাদীদের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য নোটিশ প্রদান করেন।

কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে মোহাম্মদ মাহফুজ মিয়া, আব্দুর রব মিয়া ও সালাউদ্দিন মিয়া নামের ব্যক্তিরা একত্রিত হয়ে বিগত ৬ মে ভুক্তভোগী মাহবুব মিয়ার জমির বিভিন্ন প্রজাতির প্রায় ৮০ হাজার টাকার গাছ কেটে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী মাহবুবুর রহমান বাধা দিলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে চলে যায় এবং যাবার সময় ছোট বড় প্রায় ২৫ টি গাছ ভেঙে ফেলে। ভুক্তভোগী মাহবুবুর রহমান জীবন রক্ষার্থে বসত ঘরে বন্দি অবস্থায় তদন্তকারী কর্মকর্তাকে ফোন দিয়ে অবহিত করলে তিনি বিজ্ঞ আদালতে আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দেন বলে জানান ভুক্তভোগী মাহবুব।

এ বিষয়ে ভুক্তভোগী মাহবুবুর রহমান বলেন আমার ভোগ দখলীয় সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশ করে বিএনপি নেতা আব্দুর রব মিয়া, আওয়ামী সন্ত্রাসী মাহফুজ আমার গাছ কেটে নিয়ে যায়। এমতাবস্থায় আমিও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অভিযুক্তদের বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে আব্দুর রব ও মাহফুজ মিয়ার সাথে যোগাযোগ করলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews