1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার ৭০০ টন খেজুর উপহার দিচ্ছে সৌদি আরব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

এবার ৭০০ টন খেজুর উপহার দিচ্ছে সৌদি আরব

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে এবার বিশ্বের ১০২টি দেশে ৭০০টন খেজুর পাঠাবে সৌদি আরব। যা গত বছরের তুলনায় প্রায় ২০০ টন খেজুর বেশি পাঠানো হবে।

দেশটির পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়কের পক্ষ থেকে উপহার কর্মসূচির অংশ হিসেবে এসব খেজুর দেয়া হবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ

বিশ্বের ১০২টি দেশে অবস্থিত সৌদি দূতাবাসের কাছে ইসলামি সম্পর্কিত মন্ত্রণালয় থেকে খেজুরগুলো পাঠানো হবে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক সম্পর্কিত মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ পবিত্র রমজান উপলক্ষে একাধিক মুসলিম দেশে বিশেষ নজর দেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়া মুসলিম দেশগুলোতে ইসলামি মূল্যবোধ ও আদর্শ বাস্তবায়নসহ চরমপন্থা, ঘৃণা এবং উগ্রপন্থা মোকাবিলায় সৌদি কর্তৃপক্ষে অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেন মন্ত্রী।

পবিত্র রমজানকে কেন্দ্র করে এসব দেশে জাহাজে করে খেজুর পাঠানোর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যাতে রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো বিতরণ করা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews