1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ: ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ: ফখরুল

  • প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এক দলীয় শাসন কায়েম করতে সরকার দেশের সংবিধান কাঁটছাট করেছে। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে লুট করেছে। বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে। বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে। গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে, এক দফা দাবি আদায়ে আগামী শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এদিন ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ শাখা নগরীতে আলাদা আলাদা দুইটি গণমিছিল করবে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা করছে পুলিশ। মিথ্যা মামলা দেয়া হচ্ছে। মামলা-হামলা করে আন্দোলন দমানো যাবে না।

 

সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এ কারণেই আওয়ামী লীগ একতরফা নির্বাচনের উদ্যোগ নিচ্ছে। বিএনপির প্রতিটি কর্মসূচির দিন শান্তি সমাবেশের নামে তারা অশান্তি সৃষ্টি করেছে। দেশের স্বার্থে আওয়ামী লীগকে প্রতিহত করা গণদাবিতে পরিণত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews