1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৬০ 0 বার সংবাদি দেখেছে
53

মো: রাকিব জোমাদ্দার কলাপাড়া, পটুয়াখালী // গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত এ এম মিজানুর রহমান বুলেট : পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনিভূত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গত দুইদিন ধরে উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সকল শ্রেনীর মানুষ। গভীর নিম্নচাপটি আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সাগরে মাছ ধরা সকল ট্রলারের জেলেদের সতর্কতার সহিত সাগরের তীরবর্তী এলাকায় মাছ ধরতে বলা হয়েছে এবং নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews