1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জনগণের সঙ্গে প্রতারণা ও মিথ্যাচার করছে সরকার: ডা. শফিকুর রহমান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জনগণের সঙ্গে প্রতারণা ও মিথ্যাচার করছে সরকার: ডা. শফিকুর রহমান

  • প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৩ 0 বার সংবাদি দেখেছে
শরীয়তপুর প্রতিনিধি // সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, জনগণের ভোটে গণভোটের মাধ্যমে যে রায় এসেছে, সরকার তা বাস্তবায়ন করছে না। গণভোটের রায় উপেক্ষা করে সরকার জনগণের প্রত্যাশার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

আজ শনিবার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের পাশে ১১ দলীয় জোট আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সাত দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। জনগণ তাদের ভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত দিয়েছে, সরকার সেই সিদ্ধান্ত মানছে না। এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল। জনগণের অধিকার ও প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো সরকার বেশিদিন টিকে থাকতে পারে না।

তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। গণতান্ত্রিক অধিকার ও জনরায়কে সম্মান জানাতে হবে। অন্যথায় জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে হবে।

এদিন শরীয়তপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তারা জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার না হলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ পথসভা শেষে নেতারা খুলনার উদ্দেশে রওনা হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews