1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জলঢাকায় সাংবাদিক মেহেদী’র মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

জলঢাকায় সাংবাদিক মেহেদী’র মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ 0 বার সংবাদি দেখেছে
45

নীলফামারী প্রতিনিধি // প্রেসক্লাব জলঢাকার সিনিয়র সাংবাদিক হাসানুর কাবীর মেহেদী’র মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব জলঢাকার আয়োজনে ১৫ই ফেব্রুয়ারী রবিবার বিকেলে থানা মোড়স্থ প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহাজাহান কবির লেলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহসাধারণ সম্পাদক আবেদ আলী। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে জলঢাকা উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে প্রেসক্লাব জলঢাকার সদস্য ও সিনিয়র সাংবাদিক হাসানুর কাবীর মেহেদী’র জীবনি তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক সফিকুল ইসলাম শফি, জলঢাকা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ, আবুল কালাম আজাদ সুমন, নজরুল ইসলাম মানিক, আল আমিন ইসলাম প্রমুখ। এ সময় মৃতের পরিবারের পক্ষে তার স্ত্রী মদিনা বেগম, মেয়ে মীম আক্তার, ছেলে মুরাদ ও সালক সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন । মরহুম সাংবাদিক হাসানুর কাবীর মেহেদী’র স্মৃতি চারণ করে বিশেষ মোনাজাত প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান। পরে সাংবাদিক হাসানুর কাবীর মেহেদী’র আত্মা শান্তি কামনায় উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিক, সুধী সমাজ ও মিসকিনদের মাঝে তোবারক বিতরন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব জলঢাকার সহ-সাধারণ সম্পাদক মাইদুল হাসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews