1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদ্‌যাপন। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদ্‌যাপন।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।।

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়। আজ ২৬ মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বিভাগীয় ও জেলা প্রশাসন বরিশালের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর শুভ সূচনা করা হয়। এসময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে। পরে কীর্তনখোলা নদী সংলগ্ন ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভ অভিমুখে পদযাত্রা শেষে সেখানে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন বরিশালসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করেন। সেখান থেকে শহিদ এডিসি কাজী আজিজুল ইসলাম সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সকাল ৯ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন-কুচকাওয়াজ ও বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ মহাপরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দিনসহ আরও অনেকে। এছাড়াও সুবিধাজনক সময়ে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কালেক্টরেট জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হবে। বিকাল ২ টা ৩০ মিনিটে জেলা প্রশাসন বরিশালের আয়োজন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হরে।সেখানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। মুক্তিযোদ্ধাদের জন্য ফুলেল শুভেচছা, সনদ, ক্রেস্ট ও অর্থ সহায়তা প্রদান করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews