1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জোরপূর্ব পুলিশের গাড়িতে উঠে উল্টো পুলিশের নামেই মামলা তদন্ত করবে দুদক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

জোরপূর্ব পুলিশের গাড়িতে উঠে উল্টো পুলিশের নামেই মামলা তদন্ত করবে দুদক

  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশাল নগরীতে স্বাস্থ্যখাত সংস্কারের আন্দোলন থেকে আটক ও মারধর ও শ্লীলতাহানিসহ দুর্নীতি প্রতিরোধ আইনের অভিযোগে কোতোয়ালি মডেল থানার ওসিসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত দুদকে করার নির্দেশ দিয়েছেন আদালত।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের সহকারী মো. শাখাওয়াত হোসেন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ৮ সেপ্টেম্বর দায়ের করা মামলার এজাহারের বরাত দিয়ে আদালত এই নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন— কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান, মহানগর ডিবি পুলিশের পরিদর্শক সগীর হোসেন, কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম, স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির এসআই নাসিম, কনস্টেবল বিশ্বজিৎ।

এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদি তাসমিন ইয়াসমিন এজাহারে উল্লেখ করেছেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের দালাল ও সিন্ডিকেট ভাঙাসহ স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালীন ১৯ আগস্ট নগর ভবনের সামনে তাঁদের ওপর পুলিশ হামলা চালায়। আটককৃতরা মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন ওয়াপদা কলোনিতে নিয়ে যাওয়া হয় এবং মারধর ও শ্লীলতাহানির অভিযোগ আসে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি, সরকারি কর্মচারী হিসেবে অসদাচারণ এবং অপরাধ সংগঠন করার অভিযোগ আনা হয়েছে।

এই বিষয়ে ডিবির পরিদর্শক সগীর হোসেন বলেন, “বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হোসাইন আল সুহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের মধ্যে ৫–৬ জন স্বেচ্ছায় পিকআপে উঠেছেন; তাদের বিরুদ্ধে গ্রেপ্তার প্রক্রিয়া হয়নি।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews