1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ: এইচএসসি পরীক্ষার্থী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠিতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ: এইচএসসি পরীক্ষার্থী নিহত

  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়িয়া মাদরাসার সামনের সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহাসিন ফকির (২৩) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী।শুক্রবার (২২ সেপ্টেম্বর) উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের মঠবাড়ী মাদরাসা সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ মহাসিন ফকির ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও ডহরশঙ্কর গ্রামের নাপিতের হাট এলাকার মো. মাসুদ ফকিরের ছেলে। আহত ব্যক্তি হলেন মঠবাড়িয়া গুদিকাঠা এলাকার নাসির উদ্দীন (২৬)। বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, শুক্রবার দুপুরে ২টার দিকে মঠবাড়িয়া ইউনিয়নের মঠবাড়ী মাদরাসা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাইকের দুই আরোহী গুরুতর আহত হন। পরে মহাসিনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. জেরিন সুলতানা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

বরিশালে নেওয়ার পর মহসিনকে মৃত ঘোষণা করেন শের-ই বাংলা হাসপাতালের চিকিৎসক। অপর আহত ব্যক্তি বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভর্তি আছেন। ওসি পুলক চন্দ্র রায় বলেন, মহাসিন বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews