1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠি কারাগারে হাজতির মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বাউফলে চাঁদা দাবি করে দোকানে তালা ও প্রাণ নাশের হুমকি, থানায় অভিযোগ প্রধানমন্ত্রীর রোপণকৃত গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ববিতে নতুন শিক্ষার্থীদের রাতভর ‘র‍্যাগিং’, অসুস্থ হয়ে হাসপাতালে একজন সড়কে মৃত্যুফাঁদ: তিন জেলায় ঝরল ৫ প্রাণ নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অসংখ্য ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১

ঝালকাঠি কারাগারে হাজতির মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৯৬ 0 বার সংবাদি দেখেছে

 

ঝালকাঠি জেলা কারাগারে হত্যা মামলার আসামি মো. মতলেব মাঝি (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫টায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানান ঝালকাঠি জেলা কারাগারের কারাধ্যক্ষ মো. আতিকুর রহমান।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মতলেব মাঝি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মৃত ছাদের মাঝির ছেলে। তিনি চলতি বছরের ২০ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলেন।

ঝালকাঠি জেলা কারাগারে সুপার আবদুল্লাহ ইবনে তোফাজ্জল জানান, বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews