1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটির বরিশাল শাখার সাধারণ সম্পাদকের ইন্তেকাল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটির বরিশাল শাখার সাধারণ সম্পাদকের ইন্তেকাল

  • প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে
স্টাফ রিপোর্টার ॥ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি বরিশাল শাখার সাধারন সম্পাদক ও বিএডিসির অবসরপ্রাপ্ত প্রকৌশলী এফএম সাখাওয়াত হোসেন (৬৬) আর নেই। ইন্নলিল্লাহি…রাজিউন)।  শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে বেলা ১২ টায় বরিশাল নগরীর কাউনিয়া বিসিক রোডস্থ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল মাগরিববাদ নগরীর কাউনিয়া কালাখান বাড়ির খান জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে বাঘিয়া মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুর খবর শুনে তার বাসভবনে ছুটে যান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার এসোসিয়েশন বরিশাল শাখার সভাপতি প্রকৌশলী আলহাজ্ব মোঃফজলুল হক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, হুময়ান কবির, ও বিএডিসির সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মহসীন মোর্শেদ তালুকদারসহ অন্যান্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews