1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধামরাইয়ে বিএনপির ২১৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
ভিডিও দেখে পদ্মার মাছ কিনলেন লন্ডনের নাগরিক এড্রিয়ান প্রধানমন্ত্রী রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের কাজ করছেন: মির্জা ফখরুল মালিক-শ্রমিকের মধ্যে ইনসাফের সম্পর্কে বিশ্বাসী জামায়াত: শফিকুর রহমান দেশের অর্থনীতির ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু পাঁচ নদীর পানি বিপৎসীমার উপরে কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায় পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা। গৌরনদীতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ।

ধামরাইয়ে বিএনপির ২১৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে
ধামরাই (ঢাকা) প্রতিনিধি // ঢাকার ধামরাইয়ে বিএনপির সভাপতিসহ ২১৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এদের মধ্যে ৯ জনকে আটকের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০-১৭০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বিএনপির ১০ দফা দাবিতে বিক্ষোভ-মিছিল থেকে আটক মামলায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনকে প্রধান আসামি করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল জব্বার।

আটককৃতরা হলেন- উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিকাইল হোসেন, কুশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাই, আবুল হোসেন, লাবলু মিয়া, শরিফুল ইসলাম, মর্তুজ মিয়া ও আহম্মদ আলী। বাকি আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা যায়।

মামলায় জব্দ তালিকায় উল্লেখ করা হয়েছে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি সংবলিত একটি ব্যানার, তিনটি অবিস্ফোরিত ককটেল, চারটি স্প্লিন্টার রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা।

সোমবার বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে মিছিল বের করা হয়। ওই সময় মিছিলকারীদের বাধা দিয়ে তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

ওই সময় উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনসহ ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, সরকারি কাজে বাধা দেয়ায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় আটক ৯ জনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। সরকারি কাজে বাধা না দিলে পুলিশ কখনো তাদের কাজে হস্তক্ষেপ করবে না।

প্রশঙ্গত, সোমবার সকালে ১০ দফা দাবির ভিত্তিেত বিক্ষোভ মিছিল করতে থাকলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হলে রিনা আক্তার নামে এক নারী পুলিশসহ এস আই শাখাওয়াত হোসেন, কনস্টেবল আমিন ও ড্রাইভার রিপন আহত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা।

Theme Customized By BreakingNews