1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নারী হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
পায়রা বন্দরের নির্মাণাধীন সেতুর সাটার ধসে শ্রমিক নিহত, আহত ১০ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জনগণের রায় অর্জিত হলে, নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার সব ধর্মের মানুষের ঐক্যেই গড়তে চাই বৈষম্যহীন বাংলাদেশ’ : অধ্যক্ষ আব্দুল আলীম নারী হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ পটুয়াখালী-১ আসনে জৈনকাঠী ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা বাগেরহাটের চার আসনে বিএনপি চাপে, সুবিধাজনক অবস্থানে জামায়াত দেবী যশোরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় 

নারী হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ 0 বার সংবাদি দেখেছে
16

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // সারাদেশে নারীদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-২ আসনের মহিলা বিভাগের নির্বাচন পরিচালক ডা. মনোয়ারা আজাদ, সহকারী নির্বাচন পরিচালক লায়লা আরজুমান, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মনিরা সাইদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশে নারীদের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে।প্রতিনিয়ত নারীরা সহিংসতা, নির্যাতন ও হেনস্তার শিকার হচ্ছে। অথচ এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

বক্তারা আরও বলেন, নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কিন্তু বর্তমান ব্যবস্থায় নারীরা নিরাপদ নয়। অবিলম্বে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews