1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নির্বাচনী ইশতেহার নিয়ে যা জানালেন ওবায়দুল কাদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নির্বাচনী ইশতেহার নিয়ে যা জানালেন ওবায়দুল কাদের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // স্মার্ট বাংলাদেশের কথা মাথায় রেখে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের ২০৪০ সাল মাথায় রাখতে হবে। সেটার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। বিগত সময়ের ইশতেহার মূল্যায়ন করে আগামী নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ের দলের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এখন জুই ফুলের গান গেয়ে লাভ নেই। আমাদের এখন কঠিন সময়। তাই ‘যেমন কুকুর, তেমন মুগুর’- ওইরকম ইশতেহার করুন।

বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র আবার ধ্বংস হয়ে যাবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। বিএনপি এলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।

দলটির সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন। বিএনপি মানেই সন্ত্রাস। তাদের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। তারা নিজেদের পকেটকে উন্নয়ন করেছে।

ওবায়দুল কাদের বলেন, সময়মতো জাতীয় সংসদ নির্বাচন হবে। কে নির্বাচনে এলো, কে এলো না সেটা বড় কথা নয়। নির্বাচন সময়মতো সংবিধান অনুযায়ীই হবে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বাক ড. আবদুর রাজ্জাক সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, তথ্য ও গবেষণা সম্পাদক ও ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ, ড. বজলুল হক খন্দকার, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. শামসুল আলম, ডা. দীপু মনি, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, শেখর দত্ত, ড. মাকসুদ কামাল, ড. মাহফুজুর রহমান, অধ্যাপক খায়রুল হোসেন, সাজ্জাদুল হাসান, তারানা হালিম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জুনায়েদ আহমেদ পলক, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews