1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকা সহ আটক ৪ জন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল বরিশাল জেলা আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত এম. মিরাজ ও ইয়াকুব সরদারের রূহের মাগফিরাত কামনায় যুব আন্দোলনের দোয়া বরিশালে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে ৪৫ কর্মকর্তা-কর্মচারী পেলেন পুরস্কার বরিশালে জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জনের স্বচ্ছ নিয়োগ সাংবাদিক পুত্র রোহানের ৭ম জন্মদিন আজ ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা পটুয়াখালীতে পুকুরপাড় থেকে যুবকের লাশ উদ্ধার

পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকা সহ আটক ৪ জন

  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৪৭ 0 বার সংবাদি দেখেছে

রুকুনুজ্জামান, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও ৪ লাখ টাকা সহ ৪ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) ভোরবেলা যৌথ বাহিনী ও পার্বতীপুর মডেল থানার পুলিশ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন বড় হরিপুর মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মৃত আব্দুস সামাদ সরকারের ছেলে রবিউল সরকার (৪০), মৃত নিজাম উদ্দীনের ছেলে শাহাদাত হোসেন (৩৫), আব্দুল মজিদের মেয়ে মোমিনা বেগম (৫০) এবং আবুল হোসেনের মেয়ে আরিফা খাতুন (৩৫)-কে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযানে ৭ বোতল ভারতীয় আমদানিনিষিদ্ধ ফেনসিডিল, নগদ ৪ লাখ টাকা, ৯টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর মুন্সিপাড়া গ্রামে মাদকের রমরমা ব্যবসা চলছিলএমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে পার্বতীপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ পার্বতীপুর সেনা ক্যাম্পের সদস্যরা অংশ নেন।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের দিনাজপুর আদালতে প্ররন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews