1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা। ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং চলমান, চরম ভোগান্তিতে জনজীবন! নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে বিষের মহোৎসব বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপি সমর্থিত দিপু, সম্পাদক জামায়াত সমর্থিত জালাল ইউনিয়নে দেড় কিলোমিটার সড়ক নির্মাণে বদলে গেছে জনজীবন ৩৪ বছর বয়সেও উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

বরিশালে আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলেন-বরগুনা জেলার বামনা থানাধীন ঢুষখালী গ্রামের আঃ কাদের ওরফে ধলু খাঁর ছেলে মো. বেল্লাল (৩৩) ও একই জেলার সোনাখালী গ্রামের মো. রত্তন হাওলাদার এর ছেলে মো. মিলন হাওলাদার (২৮)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে বরিশাল নগরের বান্দরোডস্থ ১০ এপিবিএন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সহ অধিনায়ক মোল্লা আজাদ হোসেন এ তথ্য জানান। অভিযানের তত্ত্বাবধায়নকারী ১০ এপিবিএন পুলিশের সহ অধিনায়ক মোল্লা আজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানা এলাকায় বেলাল ও মিলন নামের দুই ডাকাত আত্মগোপনে রয়েছে। এমন সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তিনি আরও জানান, গ্রেপ্তারদুই ডাকাত দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আন্তজেলা ডাকাতির সঙ্গে যুক্ত রয়েছে। এছাড়াও তারা বরিশাল রেঞ্জের বিভিন্ন থানায় তদন্তাধীন একাধিক মামলার জড়িত আছে এবং তারা ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

১০ এপিবিএন পুলিশের সহ অধিনায়ক মোল্লা আজাদ হোসেন জানান, গ্রেপ্তার দুই ডাকাতকে আদালতে পাঠানো হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলার বামনা থানার ওসি মাইনুল ইসলাম, এপিবিএন এর পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ ও আ. হকসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews