1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ট্রলি উল্টে চালক নিহত, আহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে ট্রলি উল্টে চালক নিহত, আহত ২

  • প্রকাশিত : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাকেরগঞ্জে ট্রলি উল্টে ট্রলি চালক নিহত হয়েছে। এ সময় ২জন আহত হয়েছেন । রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন টিএন্ডটি সড়কের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (৩২) উপজেলার ভরপাশা ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।

জানা গেছে, বরিশাল থেকে বাকেরগঞ্জের দিকে আসা একটা বাস টিএন্ডটি সড়কের সামনে ঘুরিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ওই সময় লেবুখালি থেকে একটি ট্রলি দ্রুতগতিতে বাসের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফজলুল করিম দারুত সুন্নাত মাদরাসার সামনে উল্টে যায়। স্থানীয়রা ট্রলিতে থাকা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত বলে ঘোষণা করেন।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান দুর্ঘটনায় মেহেদীর মৃত্যু নিশ্চিত করেন। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, পরিবারের আবেদনের পর সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews