1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় দুজনের যাবজ্জীবন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় দুজনের যাবজ্জীবন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৪৯ 0 বার সংবাদি দেখেছে

সোমবার দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফয়েজুল হক ফয়েজ।

দণ্ডিতরা হলেন- বরিশালের আগৈলঝাড়া উপজেলার রজত হালদার (৩৬) এবং উজিরপুর উপজেলার আবুল হোসেন বালী (৪৫)।

এ ঘটনায় মামলা হলে তদন্ত কর্মকর্তা এসআই ইদ্রিস আলী রজতের বিরুদ্ধে ওই বছরের ৪ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেন। মামলায় সাতজন সাক্ষ্য দিয়েছেন।

অপরদিকে ২০১৩ সালের ৯ এপ্রিল উজিরপুরের নয় বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করেন আবুল হোসেন বালী। এ ঘটনায় শিশুর বাবা মামলা করলে তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির একই বছরের ২৩ জুন আবুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় চারজন সাক্ষ্য দিয়েছেন।

পিপি ফয়েজ বলেন, আদালত দুজনকে যাবজ্জীবনের পাশাপাশি ৩০ হাজার টাকা করে জরিমানা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews