1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৫৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।।

আজ ১৯মার্চ সকাল ১১টার দিকে বুখাই নগর বাজারের অটোস্ট্যান্ড মোঃআশিফ হাওলাদার নামে এক যুবকে পিটিয়েছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী।প্রকাশ্যে দিনেরবেলা সন্ত্রাসী হামলায় নিয়ে আতঙ্কিত এলাকাবাসী।আহত আসিফ হাওলাদার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের ফারুক হাওলাদারের ছেল। আহত আসিফ হাওলাদার বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

আহত আসিফ হাওলাদার জানান পূর্ব শত্রুতার জেরে আমাকে বুখাই নগর বাজার অটোস্ট্যান্ডে বসে স্থানীয় সান্ত্রাসী রিমন ঘড়ামি,পিতাঃ-লিটন ঘড়ামি,লিটন ঘড়ামি পিতাঃকাঞ্চন ঘরামি,লিয়ন ঘড়ামি,পিতাঃ-মিজান ঘড়ামি,মিজান ঘরামি পিতাঃকাঞ্চন ঘরামি সহ ৮/১০ জন বহিরাগত নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে।বেশ কিছুদিন পূর্বে আমার বোনকে তুচ্ছ বিষয় নিয়ে ঘরের ভিতর ঢুকে লিটন ঘরামীর চাচা হারুন ঘরামি মারধর করে।যা নিয়ে একটি মামলা চলমান আছে মামলার ক্ষোভের বহিঃপ্রকাশে আজ সকালে আমি বুখাই নগর অটোস্ট্যান্ডে অটোভাড়া দেওয়ার সময় আমাকে একা পেয়ে স্থানীয় সন্ত্রাসী রিমন,লিয়ন,লিটন,মিজানসহ ৮/১০জন মিলে আমার উপর অতর্কিত হামলা চালায়।হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পরে মারধর করে চলে যায়।তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে আমাকে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ ভর্তি করে।

এ বিষয়ে জানতে চাইতে চাইলে বরিশাল মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন আমার কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করে নি।ভূক্তভুগির পক্ষে কেউ থেকে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews