1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বর্নাঢ্য আয়োজনে বিজয় টিভির একযুগ পুর্তি উৎসব পালন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে বর্নাঢ্য আয়োজনে বিজয় টিভির একযুগ পুর্তি উৎসব পালন

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আলোচনা সভা ও কেক কেটে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বিজয় টিভি’র ও পাঠক প্রিয় দৈনিক আমার সংবাদ পত্রিকার একযুগ পুর্তি উৎসব পালন করা হয়। শুক্রবার সকাল ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের হল রুমে বিজয় টিভির বরিশাল প্রতিনিধি ও আমার সংবাদ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভূঞা।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক গৌতম বাড়ৈ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর কমান্ডার মেজর জাহাঙ্গীর হোসেন। বরিশাল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক শাহিন হাসানের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমানয় কবির, বরিশাল রিপোর্টার্স ইউনিটের সাধারন সম্পাদক মিঠুন সাহা, নিউজ ২৪ এর বরিশাল ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও আর টিভির ব্যুরো প্রধান আলী খান জসিম, একুশে টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান সুখেন্দ এদবর, গাজী টিভির বরিশাল প্রতিনিধি নিকুঞ্জবালা পলাশ, মাইটিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল, দিপ্ত টিভির বরিশাল ব্যুরো মতুর্জা জুয়েল, এশিয়া টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফিরোজ মোস্তাফা, চ্যানেল আই বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থ, রিপোর্টার্স ইউনিটের সাবেক যুগ্ন-সম্পাদক রবিউল ইসলাম, জাগো নিউজের বরিশাল প্রতিনিধি শাওন খান, আর টিভির বরিশাল প্রতিনিধি আরিফুর ইসলাম, বাংলা টিভির ব্যুরো প্রধান এফ এম নাজমুল রিপন, যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান, সত্য সংবাদ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ফয়সাল রাকিব,বাংলাদেশ টুডে পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান জিহাদ রানা, ইত্তেফাক পত্রিকার বরিশাল অফিসের রির্পোটার এস এম মিনার, যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো অফিসের রির্পোটার অনিকে মাসুদ, বরিশাল বানী’র সম্পাদক মামুন অর-রশিদ, আজকের বরিশাল পত্রিকার সিনিয়র সাংবাদিক আমিনুল শাহীন, দেশ টিভির ক্যামেরাপার্সন শাহীন সুমন, আজকের বার্তার চীফ রিপোর্টার সৈয়দ বাবু, সিনিয়র রিপোর্টার জিয়া উদ্দীন বাবু, রিপোর্টার সোহেল, বরিশাল ফটো সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল জামান জুয়েল, দৈনিক কলমের কন্ঠ পত্রিকার চীফ রিপোর্টার ইমরান হোসেন ও রিপোর্টার বায়জিদ হোসেন, ভোরের অঙ্গীকার পত্রিকার রিপোর্টার লিটন বায়জিদ, আমার সংবাদ পত্রিকার বিজ্ঞাপন প্রতিনিধি কামাল হোসেন, বরিশাল বিজয় টিভির ক্যামেরাপার্সন লিটন ভূইয়া, নাগরিক টিভির ক্যামেরাপার্সন আনিসুর রহমান সহ বরিশালের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ।

 

বক্তব্যে অতিথিরা বিজয় টিভি ও আমার সংবাদের উত্তরোত্তর সফলাতা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews