1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বিপুলসংখ্যক ইয়াবাসহ পুলিশ সদস্য আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে বিপুলসংখ্যক ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

  • প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালে বিপুল সংখ্যক ইয়াবাসহ পুলিশ সদস্যসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল ১০টার দিকে বিমানবন্দর থানাধীন রহমতপুর বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- বরিশাল জেলা পুলিশ সদস্য আসাদুজ্জামান আসাদ। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়েনের মাটিভাঙ্গা গ্রামের মজিদ মিঞার ছেলে। এর আগেও এই পুলিশ সদস্য মাদকসহ আটক হয়েছেন। সেই ঘটনায় বর্তমানে তিনি মাদক মামলায় ক্লোজড রয়েছেন।

অপর আরেকজন হলেন- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুম (৪০)।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে রহমতপুর বাস টার্মিনাল থেকে তাদেরকে আটক করা হয়। আটক একজন পুলিশ সদস্য এবং অপরজন তার সহযোগী। তাদের দুজনের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন এসআই ইশতিয়াক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, ১৯৯০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছি। তাদেরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews