1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের দপ্তরের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলকে শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি এবং বরিশাল সিটি কপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

এছাড়াও নগরীর ওয়াপদা কলোনি সংলগ্ন টর্চার সেলে ৭১ স্মৃতি স্তম্ভে সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদন করে মহানগর আওয়ামী লীগ। একই সময় ত্রিশ গোডাউন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বিভিন্ন সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews