নিজস্ব প্রতিবেদক // ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বন্দরের বটতলা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় জাহানারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের সেকান্দর আলী হাওলাদারের স্ত্রী।