1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ১৯ দিনে ১৭ হাজার কেজি ইলিশ জব্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে ১৯ দিনে ১৭ হাজার কেজি ইলিশ জব্দ

  • প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত ১৯ দিনে ৫৮৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৭ লাখ ৩৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে দুই হাজার ৮০৭টি অভিযান চালানো হয়েছে এবং ৮৬৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পাশাপাশি ৯৫১টি মামলা করা হয়েছে।

যে সময়ে বরিশাল বিভাগে ৫১৬ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, তিন হাজার ৭৮৬ বার বিভিন্ন মাছঘাট, সাত হাজার ২৮ বার বিভিন্ন আড়ত এবং চার হাজার ১৮৯ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গত ১৯ দিনের অভিযানে ১৬ হাজার ৮৬৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৮ কোটি ৯৩ হাজার ৩০০ টাকার ৯৭ লাখ ১৯ হাজার ৪০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ছয় লাখ ৬৭ হাজার ৮০০ টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।

নিষেধাজ্ঞার সময়ে বরিশাল বিভাগের ছয় জেলার তিন লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯ হাজার ৯৯৫ দশমিক ৭৫০ টন চাল বিতরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews