1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল নগরীর মিনু বেকার্সে ভোক্তা অধিকারের জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

বরিশাল নগরীর মিনু বেকার্সে ভোক্তা অধিকারের জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।। 

বরিশাল নগরীর নতুল্লাবাদ লুতফুর রহমান সড়ক সংলগ্ন মিনু বেকার্স লাইভ বেকারির নামে মানুষের সাথে করছে ভয়াবহ প্রতারণা, এছাড়াও তাদের উৎপাদিত পণ্যে নেই কোন উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের মেয়াদ ও মুল্য। এসব অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেল ৪ টায় বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার অফিসের উপপরিচালক অপূর্ব অধিকারী ও উক্ত অফিসের অন্য অফিসারদের নিয়ে উক্ত দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে বিভিন্ন অনিয়মের ভিত্তিতে ৭ হাজার টাকা অর্থ দণ্ড করেন।

নিয়ম অনুযায়ী লাইভ বেকারি গুলোতে আগে কোন পণ্য বানিয়ে রাখা যাবে না, কাস্টমার এসে অর্ডার করার পরে সামনে বসে বানিয়ে দিতে হবে, কিন্তু মেনু বেকার্স এর মালিক এগুলো মানতে নারাজ।

সরে জমিনে গিয়ে সত্যতা দেখতে পেয়ে উক্ত প্রতিষ্ঠানের মালিকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ঢাকা শহরে ভাই একই সিস্টেমে এরকম লাইভ বেকারি চলে, একটি পণ্য বানাতে অনেক সময় লাগে তাই আমরা আগে পন্য বানিয়ে রাখি এতে দোষের কিছু নেই। ব্যবসা নতুন দিয়েছি তাই সব কাগজপত্র রেডি করতে সময় লাগতেছে।

এছাড়াও উক্ত দোকানে অনেক পণ্য প্যাকেজিং করে উৎপাদন তারিখ মেয়াদ উত্তীর্ণ ও মূল্য না লাগিয়ে বিক্রি করতেছে যা ভোক্তার সাথে সরাসরি প্রতারণা। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের বিএসটিআই অনুমোদন কোন কাগজ নেই, এবং প্রতিষ্ঠানের বৈধ কোন কাগজই তার কাছে নেই বলে জানান। একটি পণ্য কবে বানিয়েছে তা যদি সঠিকভাবে ভোক্তা জানতে না পারে তাহলে সেই পণ্য খাওয়া মোটেই ঠিক না বলে দাবি করেন অনেক বিশেষজ্ঞরা।

এ বিষয়ে বরিশাল ভোক্তা অধিকার অফিসের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, আমরা বরিশাল নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মিনু বেকার্সে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা অর্থ দণ্ড করি। আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews