1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল মহানগর যুবদল সভাপতিকে অব্যাহতি, দায়িত্ব পেলেন মামুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশাল মহানগর যুবদল সভাপতিকে অব্যাহতি, দায়িত্ব পেলেন মামুন

  • প্রকাশিত : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বরিশাল মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। চলমান সরকারবিরোধী এক দফার আন্দোলনে নিষ্ক্রিয়তার কারণে এই পদক্ষেপের কথা জানিয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এই সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলমান গণআন্দোলনে বরিশাল মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম অনুপস্থিত থাকায় তাঁর স্থলে মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমানকে মহানগর যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনকে বরিশাল মহানগর যুবদলের প্রধান সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করারও সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান বরিশালটাইমমসকে জানান, এ সংক্রান্ত একটি চিঠি তাঁরা পেয়েছেন।

এর আগে একই কারণে গত ২৫ নভেম্বর বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ওরফে জনিকে তাঁর পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। তাঁর স্থলে কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নিজামুর রহমানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক নিযুক্ত করা হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews