1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলা ও হিন্দি গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাংলা ও হিন্দি গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান

  • প্রকাশিত : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩১৬ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // অগাধ ভালোবাসার কারণেই গানে নাম লিখান এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার গায়কি নিয়ে মানুষের নানা কথা থাকলেও থেমে নেই তিনি। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান।

তারই ধারাবাহিকতায় এবার ঈদেও থাকছে তার গানের একক আয়োজন। এর শিরোনাম ‘হৃদয় তোমাকেই চায়’। ইতিমধ্যে এই ঈদ অনুষ্ঠানের তিনটি হিন্দি গান ‘প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান’, ‘রাফতা রাফতা’ এবং ‘ওহ মেরে সামনে তাসভীর বানে’ প্রকাশ করা হয়েছে এটিএন বাংলার ফেসবুক ও ইউটিউবে।

এটিএন বাংলার পক্ষ থেকে জানানো হয়, এবারের অনুষ্ঠানে গান থাকছে মোট ১২টি। গানগুলোর সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ ও এস আই সুমন। কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ, এস আই সুমন ও ড. মাহফুজুর রহমান। বেশির ভাগ গানের দৃশ্যধারণ করা হয়েছে এটিএন বাংলার স্টুডিওতে।

গানগুলোর শিরোনাম হচ্ছে, ‘জানো না’, ‘ভালোবাসি বলে’, ‘আমি তোমার’, ‘বেইমান’, ‘ঠিকানা’, ‘জীবন সাথী’, ‘আমার ভালোবাসা অন্যরকম’, ‘তুমি সত্যি করে বলো’ এবং ‘রিমিক্স দাইমা-২’।

জানা গেছে, ঈদের দিন রাত সাড়ে ১০টায় ‘হৃদয় তোমাকেই চায়’ অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়। পাশাপাশি এর গানগুলো প্রকাশ হবে এটিএন বাংলার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews