1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাকেরগঞ্জে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১ সংবাদ লিখলেই হুমকি ও নিরাপত্তাহীনতায় অনেকটাই প্রশ্নের মুখে গণমাধ্যম পরিবেশ!

বাকেরগঞ্জে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আটক

  • প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাকেরগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সমর্থকের উপর হামলার ঘটনায় উপজেলা স্বেচ্ছাছাসেবক লীগের সভাপতিকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জে থানা পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার ভরপাশা ইউপির লক্ষীপাশা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাকেরগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি (শুক্রবার) রাত ৮টার সময় উপজেলার দুধল মৌ গ্রামের শাহজাহান মোল্লার ছেলে মেহেদী হাসান কৃষ্ণকাঠী মহের হাওলাদারের বাজারে মেজর জেনারেল (অব:) আব্দুল হাফিজ মল্লিকের নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী আলাপে ব্যস্ত ছিলেন।

এ সময়ে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: শাহালম ঢালীসহ স্থানীয় ১০ জন ও অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর ট্রাক প্রতীকের লোকজন রামদা, কাঠের রুয়া এবং লাঠি সোঠা নিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সমর্থকদের হত্যার উদ্দেশে মারধর করে আহত করে তাদের ৫টি মোটরসাইকেল ভাংচুর ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় গুরুতর আহত আওয়ামী লীগের কর্মী মেহেদী হাসান বাকেরগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। বাকেরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মো: আফজাল হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহআলম ঢালীকে গ্রেফতার করা হয়েছে। হামলার সাথে জড়িত বাকি আসামিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews