1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি কচিকে পদ থেকে অব্যাহতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি কচিকে পদ থেকে অব্যাহতি

  • প্রকাশিত : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদারকে দলীয় কো আহবায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন ও সদস্য সচিব এ্যাড.আবুল কালাম শাহিন স্বাক্ষরিত নোটিশ বুধবার গণমাধ্যম কর্মীদের কাছে পৌঁছায়। নোটিশটিতে বলা হয়, আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ৭ দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল, যা আপনি যথা সময়ে অবগত হয়েছিলেন। আপনি অদ্যবদি কারণ দর্শানের নোটিশের কোন জবাব দেন নাই । ইহাতে প্রতীয়মান হয় আপনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এতনোসত্বেও দেশের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে, আপনাকে কোন প্রকার শাস্তি প্রদান না করে, দলীয় কো কনভেনার পর থেকে অব্যাহতি দিয়ে বর্তমান আহবায়ক কমিটির ১নং সদস্য হিসেবে মনোনীত করা হলো। আশাকরি এ পদে থেকে সকলের সাথে মিলেমিশে দলীয় কার্যক্রম চালিয়ে যাবেন। জানাজায়, বিগত ১৩ মার্চ ২০২৩ সুলতান আহমেদ খানকে আহবায়ক ইসরাত হোসেন কচি তালুকদারকে কো-আহবায়ক ও অহিদুল ইসলাম প্রিন্সকে সদস্য সচিব করে বাবুগঞ্জ উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। আহবায়ক, কো-আহবায়ক ও সদস্য সচিবের যৌথ সাক্ষরে ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন দিয়ে ০৩ (তিন) মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা থাকলেও তা পারেনি। অন্যদিকে গঠনতন্ত্রের নিয়মনীতি উপেক্ষা করে নিজেকে আহবায়ক ঘোষণা দিয়ে এবং ব্যানার টাঙিয়ে মিটিং করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে। বর্তমানে সুলতান আহমেদ খাঁনকে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও অহিদুল ইসলাম প্রিন্সকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews