
নিজস্ব প্রতিবেদক // ফিফা বিশ্বকাপ শুরু হতে আর চার মাসও সময় বাকি নেই। এরই মধ্যে সকল দলগুলো প্রস্তুত হচ্ছে নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়ে দল গোছাতে। তবে ইংলিশ শিবিরে দুঃস্বপ্ন নেমে এসেছে। ইংল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার রুবেন লফটাস-চিকের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইনজুরিতে পড়ে দীর্ঘ দিনের জন্য ছিটকে গেছেন এসি মিলানে খেলা এই তারকা।
গত রোববার (২২ ফেব্রুয়ারি) সিরি আ’তে পারমার বিপক্ষে মাত্র দশম মিনিটে মাঠ ছাড়তে হয় লাফটাস-চিককে। পারমার গোলকিপার এদোয়ার্দো করভির সঙ্গে সংঘর্ষ হয় তার। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সাবেক এই চেলসি তারকা।