1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ 0 বার সংবাদি দেখেছে
63
আন্তর্জাতিক ডেস্ক // ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের শাসনামলের অবসানের পর ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সময় পেরিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তাকিয়ে আছে বাংলাদেশের জাতীয় নির্বাচন ও গণভোটের দিকে। আর এ নিয়ে বিবিসি, এএফপি, রয়টার্স, গার্ডিয়ান, আল-জাজিরা ও সিএনএন, ডয়েচে ভেলেসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে খবর প্রকাশ করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভে বলা হয়, ২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের মাধ্যমে ক্রমবর্ধমান স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর বাংলাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অভ্যুত্থানের সময় ১ হাজার ৪০০ বিক্ষোভকারী নিহত হন। শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে, যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেন। তার দল আওয়ামী লীগকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করা হয়েছে।

বিবিসি আজ শুক্রবার তাদের একটি খবরের শিরোনাম করেছে, ‘১৭ বছর নির্বাসনে থাকা এক ব্যক্তির নাটকীয় উত্তরণ’। এ শিরোনামের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের কথা বলা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে বিএনপি নির্বাচনে বড় জয় পেতে চলেছে। বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশে ভোটের ফলাফল নিয়ে খবরের শিরোনাম করেছে, ‘বিএনপির বিজয় ঘোষণা, তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী’। প্রতিবেদনে বাংলাদেশের তরুণ ভোটার বা জেন–জিদের প্রত্যাশাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি সংবিধান প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হয়। রয়টার্সের খবরে গণভোটে ‘হ্যাঁ’ জিততে পারে বলে ধারণা প্রকাশ করা হয়েছে। তবে বলেছে, আনুষ্ঠানিক ফলাফল এখনো আসেনি।

রয়টার্স তাদের বিশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর প্রথম নির্বাচনে ভোটারের দীর্ঘ সারি’ দেখা গেছে। তারা এই নির্বাচনকে ‘যুগান্তকারী’ আখ্যা দিয়ে বিগত বছরের রক্তক্ষয়ী আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেছে।রয়টার্স জানিয়েছে, তরুণ ভোটাররা মূলত দুর্নীতিমুক্ত সমাজ এবং রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করতেই কেন্দ্রে ভিড় করছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলেছে, নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে প্রকাশিত ফলাফল অনুযায়ী বিএনপির পর সবচেয়ে বেশি আসন পেতে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আল–জাজিরা আরও বলেছে, ‘জামায়াত ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।’

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কথা বিশেষভাবে উল্লেখ করেছে। ‘তারেক রহমানের পরিচ্ছন্ন রাজনীতির প্রতিশ্রুতি’ শিরোনামে তারা জানিয়েছে, লন্ডনে নির্বাসিত অবস্থা থেকে ফিরে তিনি এখন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন এবং গত দুই দশকের মধ্যে এটিই দেশের প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

নির্বাচন নিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে বলেছে, বিএনপি সংসদ নির্বাচনে বড় জয় পাচ্ছে। গুরুত্বপূর্ণ এ ভোটে দলটি তাদের পক্ষে বড় ধরনের জনমত পেয়েছে। এই নির্বাচনের ফলে দক্ষিণ এশিয়ার দেশেটিতে রাজনৈতিক স্থিতিশীলতা পুনঃস্থাপিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে কড়া নিরাপত্তার মধ্যে ফেব্রুয়ারির ভোটের খবর প্রকাশ করেছে। এতে হাসিনার দল আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, ভোট নিয়ে তরুণদের আগ্রহের কথা উঠে এসেছে। আছে গণভোট এবং নির্বিঘ্নে ভোটদান প্রসঙ্গও।

নিউইয়র্ক টাইমসে ‘স্টুডেন্টস ওন রেভ্যুলেশন ইন বাংলাদেশ, দে ওয়ান্ট সো মাচ মোর’ শিরোনামে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনেও বাংলাদেশের ভোটের খবর এসেছে। এখানে গণআন্দোলনপরবর্তী বাংলাদেশের তরুণ নেতৃত্বের আকাঙ্ক্ষার বিষয়টি ফুটে উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে বলেছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বৃহস্পতিবার অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনে বিশাল জয় নিশ্চিত করেছে। এই জয় ৬০ বছর বয়সী তারেক রহমানের বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে দিয়েছে। এনডিটিভি আরও বলেছে, ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে আসা তারেক ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি ও তারেক রহমানকে বড় জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

পাকিস্তানের জিও নিউজ একে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচন হিসেবে অভিহিত করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews