1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় দুই শিশুর রহস্যজনক মৃত্যু: হাসপাতালে আরও ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের বুখাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন গৃহবধূকে ‘হত্যার পর’ লাশ হাসপাতালে রেখে উধাও স্বামী

ভোলায় দুই শিশুর রহস্যজনক মৃত্যু: হাসপাতালে আরও ২

  • প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২২৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর পাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর নিউটন গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশু হলো- ওই গ্রামের মাসুদের মেয়ে মারিয়া (৬) ও একই গ্রামের মনিরের ছেলে আনাছ (২)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। এদিকে ওই ঘটনায় প্রতিবন্ধী মো. ইলিয়াস (১১) ও মো. মাহিন (২) নামে আরও দুই শিশু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, সকালে মারিয়ার মা ও দাদি নদীর তীরে লাকড়ি কুড়াতে যান। এ সময় তারা মারিয়াসহ ওই চার শিশুকে নিয়ে যান। লাকড়ি কুড়ানোর সময় হঠাৎ একটি বাতাস আসে। এতে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। দুপুরে তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারিয়া ও আনাছ মারা যায়। মাহিন ও ইলিয়াসকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়।

চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোভন বশাক বলেন, দুই শিশুর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বুকে পানির শব্দ ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি পানিতে ডুবে যাওয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারবো। তবে শিশুদের পরিবার থেকে পাওয়া তথ্য বিভ্রান্তিকর ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews