1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেল ব্যাবসায়ীর মোটরসাইকেল! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মেহেন্দিগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেল ব্যাবসায়ীর মোটরসাইকেল!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। 
গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে মোঃ মাহাবুব আলম দেওয়ান নামে এক ব্যাবসায়ীর মোটরসাইকেল। বুধবার রাতে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিন উলানিয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মোঃ মাহাবুব আলম একই এলাকার তোফায়েল আহমেদ দেওয়ান এর ছেলে। সে পেশায় একজন ব্যবসায়ী বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থ মাহাবুব জানায়, তিনি ইয়ামা এফ জেড-এস মোটরসাইকেলটি গত ২৮ দিন আগে ২লাখ ৩৩ হাজার টাকা দিয়ে ক্রয় করেন। প্রতিদিনের ন্যায় বুধবার রাতে বাজার থেকে গাড়ি নিয়ে বাড়িতে গিয়ে বাড়ির দরজার সামনে গাড়ি রেখে ঘুমিয়ে পড়েন। এরপরে রাত আনুমানিক আড়াইটার দিকে কে বা কারা গাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই সময় মুহুর্তের মধ্যে গাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পরবর্তীতে ঘটনাটি পুলিশকে অবগত করা হয়। গাড়ীর সম্পুর্ণ যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে ২ লাখ ৩৩ হাজার টাকার মত ক্ষতি হয়েছে বলে দাবী ভুক্তভোগীর। এ ব্যাপারে তিনি আইনত সহয়তা গ্রহণ করবেন বলে জানান। এছাড়াও কয়েকমাস আগে তার মাষ্টারহাট বাজারে অবস্থিত দোকানে চুরি করে মালামাল নিয়ে যায় এবং জেলা পরিষদ থেকে লিজ নেওয়া পুকুর থেকে কয়েক লাখ টাকার মাছ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দ্রুত এই চক্রের সদস্যদের আইনে আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। স্থানীয়রা জানান, শত্রুতার কারণে কেউ এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক বলেন, তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews