1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে বিএনপির প্রার্থী সোমনাথ দে’র ধানের শীষ কার্যালয় উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে বিএনপির প্রার্থী সোমনাথ দে’র ধানের শীষ কার্যালয় উদ্বোধন

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ 0 বার সংবাদি দেখেছে
58

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাটের মোরেলগঞ্জে পাথুরিযা সমাজ সেবা যুব সংঘের উদ্যোগে বিএনপির মনোনীত প্রার্থী, গরিব-দুঃখী ও মেহনতী মানুষের বন্ধু হিসেবে পরিচিত দানবীর সোমনাথ দে’র ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সভাপতি বিপুল মন্ডলের ভার্চুয়ালি
শনিবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার পাথুরিযা এলাকায় উৎসবমুখর পরিবেশে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, যুবসমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে বলেন,
“আমি রাজনীতি করি মানুষের জন্য। গরিব, দুঃখী ও মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়ের জন্য অপেক্ষা করছে। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন, তবে মোরেলগঞ্জ–শরণখোলাকে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলব।”
তিনি আরও বলেন,
“এই নির্বাচনী কার্যালয় শুধু ভোটের জন্য নয়—এটি হবে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, দাবি ও সমস্যার কথা শোনার একটি উন্মুক্ত কেন্দ্র।”
পাথুরিযা সমাজ সেবা যুব সংঘের নেতৃবৃন্দ জানান, সমাজকল্যাণ ও মানবিক রাজনীতির প্রতি শ্রদ্ধা থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন। তাদের বিশ্বাস, সোমনাথ দে নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে পুরো এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা যায়। ধানের শীষ প্রতীকের পোস্টার, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের সড়ক ও বাজার এলাকা। স্থানীয়দের মাঝে নির্বাচনকে কেন্দ্র করে নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানান উপস্থিত অনেক ভোটার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews