1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // লিবিয়ার বেনগাজি ও আশপাশের এলাকা থেকে ১৬ জন এবং গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৫১ জনসহ মোট ১৬৭ জন অনিয়মিত বাংলাদেশিকে বৃহস্পতিবার ভোর ৫টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর পাঁচটায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইট যোগে তাদেরকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা।

প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ইউরোপে যাওয়ার আশায় সমুদ্রপথে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের বিপদসঙ্কুল পথে পাড়ি না দিতে সকলকে সচেতন থাকতে হবে।

আইওএম প্রত্যাবাসিতদের প্রত্যেককে নগদ ছয় হাজার টাকা, খাদ্যসামগ্রী, চিকিৎসা সেবা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদ্যোগ অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews