1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেবাচিম হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

শেবাচিম হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ

  • প্রকাশিত : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে এক ঘন্টা চিকিৎসক থাকলেও বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে রোগীরা।

তবে বেলা ১১টার পর বহির্বিভাগের সব চেম্বারও বন্ধ করে দেওয়া হয়। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তারা জরুরি সেবা ছাড়া বাকি সেবা বন্ধ রাখবেন বলে জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার সকাল ৯ টার পর থেকে বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। টিকিট না পাওয়ায় চিকিৎসা সেবা নিতে পারছে না রোগীরা। সকাল থেকেই রোগীরা টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে অনেকেই রয়েছে শিশু ও বয়স্ক রোগী। তবে সকাল ৮টার দিকে কিছুক্ষণ টিকিট বিক্রি হলেও পরে তা আবার বন্ধ করে দেওয়া হয়।

ঝালকাঠি থেকে চিকিৎসা নিতে আসা মরিয়ম বেগম বলেন, আমি নাতি নিয়ে সকালে আসছি টিকিট কাটতে পারিনি আর ডাক্তারও দেখাতে পারিনি অনেক ভোগান্তি হচ্ছে এখন কি করবো বুঝতে পারছি না। মেডিকেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ দ্রুত এর সমাধান করে দেওয়া হোক আমাদের ভোগান্তি থেকে মুক্তি দেযা হোক। অপরদিকে দুপুর ১২টার দিকে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামের সঙ্গে আলোচনায় বসেছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে পুলিশ ও সেনাবাহীনির সদস্যরাও উপস্থিত রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews