1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন বরিশালের শাম্মী আহমেদ! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন বরিশালের শাম্মী আহমেদ!

  • প্রকাশিত : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।। 

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে হাইকোর্ট ঘুরেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ। তবে তাঁর ভাগ্যের চাকা ঘুরেছে। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বরিশাল থেকে ক্ষমতাসীন দল তাঁকেই ফের মনোনয়ন দিয়েছে।

ফলে এবারের সংসদে অনেকটা নিশ্চিতভাবেই যাচ্ছেন শাম্মী আহমেদ। আগামী ১৪ মার্চ ভোটের দিন রাখা হলেও মনোনয়নের বাইরে কারও প্রার্থী হওয়ার সুযোগ না থাকায় ভোটের আর প্রয়োজন পড়বে না।

বরিশাল-৪ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে সংসদ সদস্য পংকজ নাথ ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হন। পরে দ্বৈত নাগরিকত্ব থাকায় শাম্মীর প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশন ও হাইকোর্টে আপিলেও রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল থাকে। এরপর শাম্মী আহমেদ চেম্বার আদালতে লিভ টু আপিল করলে সেখানেও তাঁর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল থাকায় তিনি আর নির্বাচনে অংশ নিতে পারেননি। এই আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন পংকজ নাথ।

এবারের সংসদে আওয়ামী লীগ পেয়ছে ৪৮টি সংরক্ষিত আসন। বাকি দুটি পেয়েছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

বুধবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ১ হাজার ৫৫৩টি মনোনয়ন যাচাইবাছাই করে ৪৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews