
লালপুর (নাটোর) প্রতিনিধি // যারা ধর্ম নিয়ে ব্যবসা করছেন, ধর্মকে পুজি করে ভোট নেওয়ার চেষ্টা করছেন তাদেরকে উদ্দেশ্য করে পুতুল বলেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে, মানুষ হৃদয়ে ধর্ম ধারণ করে, ধর্ম বেচার জিনিস না। আপনারা সকলে মিলে আগামী ১২তারিখে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ধানের শীষকে জয় যুক্ত করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে আমাদেরকে সহযোগিতা করবেন।
রবিবার (৮ ফেব্রয়ারি২০২৬) বিকেলে লালপুর উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন।
পুতুল বলেন আগামীর বাংলাদেশ হবে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে সেই অগ্রযাত্রা শুরু হবে আগামী ১২ তারিখে আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে।
পুলিং এজেন্টদের উদাত্ত আহ্বান জানিয়ে পুতুল বলেন ধানের শীষের বিপক্ষে যে কোন ধরনের ষড়যন্ত্র পুলিং এজেন্টদেরকে রুখে দিতে হবে। আপনারা সতর্কভাবে অবস্থান গ্রহণ করবেন। লালপুর-বাগাতিপাড়ার মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে নারী অধিকার, য়ুবকদের অধিকার, আমাদের অধিকার। লালপুর-বাগাতিপাড়ার নারীদের জন্য কর্মস্থানের ব্যবস্থা করা হবে। যেই কর্মস্থানের নারীরা হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। যুবকদেরকে মাদক থেকে বের করে নিয়ে এসে কর্মস্ংস্থানরে ব্যবস্থা করা হবে। আমরা সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে ভাগ্যের উন্নায়ন ঘটাতে চাই।
পুতুল আরো বলেন, ভবিষ্যতের রাজনীতি হবে পরিচ্ছন্ন ও ইতিবাচক রাজনীতি যে রাজনীতি প্রতিষ্ঠা করতে চান তারেক রহমান। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে তরুণ প্রজন্ম দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলবে, “উই লাভ পলিটিক্স”।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালু, ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির সুইট প্রমুখ।