
নিজস্ব প্রতিবেদক।।
আজ বরিশালের তরুণ ও উদীয়মান সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন। তিনি ১৯৯৬ সালের ২২ ফেব্রুয়ারি ঝালকাঠি সদর উপজেলায় জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সততা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি একজন বিশ্বাসযোগ্য সাংবাদিক হিসেবে পরিচিতি অর্জন করেছেন।
তিনি ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব-এর সহযোগী সদস্য এবং বার্তা সম্পাদক ফোরাম বরিশাল-এর যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জন্মদিন উপলক্ষে তিনি বলেন, সাংবাদিকতার মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। এ উপলক্ষে বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।