1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
চাপে পড়েছেন ট্রাম্প, ভয়ে আছে মিত্ররা ৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও চলবে ক্লাস নাফ নদী থেকে ১৩ জেলে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি স্ত্রী ও দুই সন্তানসহ পাশাপাশি কবরে শায়িত হলেন মুফতি মমিন কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী পেট্রল ও ডিজেলে শুল্ক কমাল ভারত স্বাধীনতার শক্তিকে অক্ষুণ্ণ রাখতে অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পার্বতীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে
343

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদক-এর পক্ষে আবেদনটি করেন সংস্থাটির সহকারী পরিচালক তানজিল হাসান।

অন্যান্য যাদের দেশত্যাগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা হলেন— সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আনিসুল হক, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী এম এ মান্নান, সচিব এম এ এন ছিদ্দিক, অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল, উপ-সচিব মোহাম্মদ শফিকুল করিম, প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, মো. আফতাব হোসেন খান, মো. আব্দুস সালাম এবং সিএনএস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল।

মামলার এজহার ও আবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড (সিএনএস)-কে একক উৎস ভিত্তিক দরপত্রের মাধ্যমে টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়।

পূর্বের বৈধ টেন্ডার বাতিল করে, অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ছাড়াই এই চুক্তি সম্পাদন করা হয়। সিএনএস লিমিটেডকে টাকার অংকে নয়, বরং মোট আদায়কৃত টোলের ১৭ দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জে (ভ্যাট ও আইটি ব্যতীত) কার্যাদেশ দেওয়া হয়।

এর ফলে প্রতিষ্ঠানটি ৪৮৯ কোটি টাকার বেশি বিল গ্রহণ করে। অথচ ২০১০-২০১৫ মেয়াদে একই সেতুতে যৌথভাবে এমবিইএল-এটিটি কোম্পানিকে টোল আদায়ের দায়িত্ব দিতে খরচ হয়েছিল মাত্র ১৫ কোটি টাকার কিছু বেশি।

এ ঘটনায় গত ১২ অক্টোবর দুদক শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলার এজাহার নামীয় আসামিরা দেশত্যাগ করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এতে মামলার তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হওয়াসহ গুরুত্বপূর্ণ আলামত বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, তাদেরকে বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

সূত্র: বাসস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews