1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলার চরে সেনা অভিযান: ইউপি সদস্যসহ গ্রেফতার ৫, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

হিজলার চরে সেনা অভিযান: ইউপি সদস্যসহ গ্রেফতার ৫, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার!

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।

বরিশালের হিজলা উপজেলার চরে সেনাবাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ ৫জনকে আটক করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রামে এ অভিযান চালানো হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দেশি ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ধুলখোলা ইউনিয়নের রত্তন বাড়ির ছেলে ইউপি সদস্য লিটন রাড়ী ও উজ্জ্বল রাড়ী, পালপাড়া গ্রামের মো. আলী, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের মৃত সুলতান আহমেদের ছেলে জামাল হোসেন এবং গৌরনদী উপজেলার সরিকল গ্রামের মৃত হাজী লতিফ উদ্দিনের ছেলে মো. এমদাদ।

হিজলা সেনা ক্যাম্পের উদ্যোগে পরিচালিত অভিযানে ৭ পদাতিক ডিভিশনের ৭১ বীর ব্যাটালিয়নের অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লেফটেন্যান্ট জিসান উদ্দিনসহ প্রায় ৩০ জন সেনাসদস্য এই অভিযানে অংশ নেন।

সেনাবাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান ও অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় নাগর বেপারি বলেন, আটকৃত ইউপি সদস্য লিটন রাঢ়ী, আমার ভাই সাবেক ইউপি সদস্য নান্টু বেপারী হত্যা মামলার আসামি। এছাড়াও আটককৃত লিটন রাঢ়ী ও তার বাবা রত্তন রাঢ়ী ওরপে বোবা রত্তন এর বিরুদ্ধে খুন, ডাকাতি, গরু চুরিসহ বহু অভিযোগ রয়েছে। তাদের পরিবারের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। আমরা তাদের কঠিন শাস্তি দাবী জানাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews