1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জরুরি যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জরুরি যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ

  • প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৪৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ এবং দলীয় সংসদ সদস্যদের এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৯ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সাড়ে চারটায় এ যৌথ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

বর্তমান সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামী শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।

এদিকে বিএনপির অবস্থান কর্মসূচির প্রতিবাদে ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন।

এদিকে শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর প্রবেশপথগুলো। দফায় দফায় সংঘর্ষ হচ্ছে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। চলছে ধরপাকড় ও পুলিশের তল্লাশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews