1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে একদিনে আরও ৭ ডেঙ্গু রোগীর মৃত্যু: হাসপাতালে ভর্তি ৪১৯ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে একদিনে আরও ৭ ডেঙ্গু রোগীর মৃত্যু: হাসপাতালে ভর্তি ৪১৯

  • প্রকাশিত : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪১৯ জন রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল সাংবাদিকদের জানান, মৃত সাতজনের ৬ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪১৯ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১২৬ জন, পটুয়াখালীতে ১০৬ জন, পিরোজপুরে ৬৫ জন, ভোলায় ৪৬ জন, বরগুনা ৬৭ জন ও ঝালকাঠিতে ৯ জন।

এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৮ হাজার ১৮৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৬০ জন। এখনো বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১৬০ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews