1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নগরীর ১১নং ওয়ার্ডে পালোয়ানদের ত্রাস,ঘর উত্তোলনে চাঁদাদাবি,গৃহবধূকে কু-প্রস্তাব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নগরীর ১১নং ওয়ার্ডে পালোয়ানদের ত্রাস,ঘর উত্তোলনে চাঁদাদাবি,গৃহবধূকে কু-প্রস্তাব

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

বাংলার কন্ঠস্বর ।।  বরিশাল নগরীর ১১নং ওয়ার্ড বঙ্গবন্ধু কলোনীতে সরকারী জমিতে ঘর উত্তোলন করায় ৫০হাজার টাকা চাঁদাদাবি করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১১নং ওয়ার্ড বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা স্থানীয় লিলি বেগম নিজ বসত ঘরে উত্তোলনের কাজ করেন। এমন সময় সেই ঘরে উত্তোলনে বাঁধা ও ৫০হাজার টাকা চাঁদা দাবি করেন স্থানীয় প্রভাবশালী ও অভিযুক্ত সন্ত্রাস বাহিনীর লিডার রশিদ পালোয়ান,সোহরাব পালোয়ান ও হানিফ পালোয়ানসহ একাধিক ব্যক্তি।

পরে দাবি কৃত চাঁদার টাকা না পেয়ে গত ২৪শে সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় ভুক্তভোগী লিলি ও তার মেয়েসহ পরিবারে ৪ জন সদস্যর উপর হামলা করেন অভিযুক্ত সন্ত্রাস বাহিনীর লিডার রশিদ পালোয়ান,সোহরাব পালোয়ান ও হানিফ পালোয়ান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী লিলি বলেন, বৃষ্টি আসলেই ঘরের ভিতর পানি ডুকে। অসহায় ভাবে কোন রকম জীবনযাপন করে আসছি।
তাই আমি তিন চারটা সমিতি থেকে লোন নিয়ে ঘরের কাজ ধরি। পরে এলাকার গুন্ডা ও সুধ ব্যবসায়ী সোহরাব, রশিদ ও হানিফ পালোয়ান এসে ৫০হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে তারা বলে এই জায়গায় ঘর উঠাতে হলে আমাদের টাকা দিতে হবে এবং টাকা না দিলে ঘরের সামনে থেকে দোকান উঠানোর জন্য জমি দিতে হবে। আমরা এই এলাকার মা বাবা। কাউরে গোনায় ধরি না। পরবর্তীতে টাকা দিতে তাদের অস্বীকার করলে আমাদের উপর হামলা চালায় । এবিষয় আমি কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক (ছদ্মনাম) লিপি বলেন, আমি এক লোকের কাছ থেকে ১০হাজার টাকা ধার এনেছি। কিন্তু গত কয়েকদিন আগে রশিদ পালোয়ান ও সোহরাফ পালোয়া ন এসে বলে ওই টাকা না কি তাদের। প্রতিমাসে তাদের সুদ দিতে হবে। পরে আমি সুদের টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে গালাগাল করেন। পরে সেইদিন রাত ২টার সময় রশিদ পালোয়ান এসে আমার ঘরের দরজা খুলে রুমে প্রবেশ করে। পরে আমাকে তিনি সুদের টাকা লাগবে না বলে কু-প্রস্তাব দেয় এবং হাত ধরে টানাহ্যাঁচড়া করেন। পরে আমি চিৎকার দিলে তিনি ঘর থেকে বের হয়ে আমাকে দেখে নেয়ার হুকমি দেন।

তবে অভিযুক্ত হানিফ পালোয়ান মুঠো ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া গেলেও তার ভাই সোহরাব পালোয়ান জানান, আমাদের বিরুদ্ধে পুরো ঘটনা মিথ্যা। সরেজমিনে তদন্ত করে আপনারা নিউজ করেন।

অপরদিকে সূত্র জানায়, ১১নং ওয়ার্ডে কীর্তনখোলা নদীর পাশে কলোনীতে মাদক,সুদের ব্যবসা,মাদক সেবন ও চাঁদাবাজি, নারীদের শ্লীলতাহানিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে রশিদ পালোয়ানসহ তার বাহিনীরা। এছাড়াও তাদের বিরুদ্ধে মাদক,হত্যা,হামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানাযায়।

এবিষয় কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত আমানউল্লাহ বারি জানান, বিষয়টি তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews