1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক, যাত্রীর চাপ কম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক, যাত্রীর চাপ কম

  • প্রকাশিত : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বরিশালে স্বাভাবিকভাবেই চলাচল করেছে বাস ও লঞ্চ। তবে, যাত্রীর চাপ ছিল কম। বুধবার (৮ নভেম্বর) সকালে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের বাস ছেড়ে গেছে।

সরেজমিনে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। এসময় সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে গেছে। এছাড়া নগরীর বেশির ভাগ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম (বার) বলেন, কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করা হলে তাদের আইনের আওতায় আনা হবে। নগরবাসীর নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews